News Flash

  • Home
  • Uncategorized
  • NIA conducted a massive raid : কাশ্মীরে জামাতের ডেরায় ব্যাপক নাকাতল্লাশি এনআইএ-র
Image

NIA conducted a massive raid : কাশ্মীরে জামাতের ডেরায় ব্যাপক নাকাতল্লাশি এনআইএ-র

জম্মু, ৮ আগস্ট (হি.স.) : উপত্যকায় নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কাজকর্ম চালাতে জঙ্গিদের আর্থিক মদত জোগানোর অভিযোগ রয়েছে। রবিবার সকালে শ্রীনগর-সহ ১৪ জেলার ৪৫ জায়গায় তল্লাশি শুরু করেছে এনআইএ।

পাকিস্তানপন্থী এবং বিচ্ছিন্নতাকামী অবস্থানের জন্য ২০১৯ সালেই জামাত-ই-ইসলামি সংগঠনটিকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু নতুন করে উপত্যকায় সংগঠনটির সক্রিয়তা বাড়ছে বলে সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানা যায়। তাতেই জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপি জওয়ানদের সঙ্গে নিয়ে রবিবার সকালে তল্লাশি অভিযানে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
উপত্যকার পুলিশ সূত্রে খবর, শ্রীনগর, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বন্দিপোরা, অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, ডোডা, কিস্তওয়ার, রাজৌরি-সহ একাধিক জেলায় তল্লাশি চলছে।

এর আগে, গত ৩১ জুলাই উপত্যকার ১৪টি জায়গায় হানা দেন জাতীয় তদন্তকারীরা। তাতে লস্কর-ই-মুস্তাফার শীর্ষ নেতা হিদায়াতুল্লা মালিককে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ আইডি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top