News Flash

  • Home
  • Uncategorized
  • Google’s special doodle : ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠুকরালের জন্মদিনে বিশেষ ডুডল গুগলের
Image

Google’s special doodle : ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠুকরালের জন্মদিনে বিশেষ ডুডল গুগলের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠুকরালের ১০৭ তম জন্মদিনে গুগুলের বিশেষ সার্চ ইঞ্জিন ডুডলে শ্রদ্ধা জানাল গুগল। সংস্থা এক বিবৃতিতে বলেছে, “আমরা গত বছরই ভারতে সরলা ঠুকরালকে সম্মান জানিয়ে এই একই ডুডল তৈরির পরিকল্পনা করেছিলাম। তবে কেরলে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরে ওই ডুডল প্রকাশ স্থগিত রাখি। যদিও আমরা সাধারণত একাধিকবার ডুডল চালাই না, তবুও ঠুকরালের সম্মানে এই বছরও ডুডলটি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।”

১৯১৪ সালে দিলিতে জন্মগ্রহণ করেন সরলা ঠুকরাল। পরে তিনি বর্তমান পাকিস্তানের লাহোরে চলে যান। তিনি প্রথম ভারতীয় মহিলা পাইলট। মাত্র ২১ বছর বয়সে তিনি বিমানের পাইলট হিসাবে লাইসেন্স অর্জন করেছিলেন এবং একটি বিমান একাই চালিয়েছিলেন। প্রাথমিক লাইসেন্স পাওয়ার পর লাহোর ফ্লাইং ক্লাবের মালিকানাধীন ওই বিমানটিকে এক হাজার ঘণ্টা চালিয়েছিলেন।
তাঁর স্বামী পি ডি শর্মার এমন একটি পরিবারে জন্ম হয়েছিল যেখানে পরিবারের ৯ জন পাইলট ছিলেন। শর্মা ছিলেন প্রথম ভারতীয়, যিনি এয়ারমেইল পাইলট লাইসেন্স পেয়েছিলেন, করাচি ও লাহোরের মধ্যে বিমান চালাতেন।

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top