News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court will hear the Pegasus case : পেগাসাস কাণ্ডের আবেদনের শুনানি বৃহস্পতিবার, শুনবেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ
Image

Supreme Court will hear the Pegasus case : পেগাসাস কাণ্ডের আবেদনের শুনানি বৃহস্পতিবার, শুনবেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : পেগাসাস কাণ্ড নিয়ে আগামী বৃহস্পতিবার আবেদন শুনবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। এ সপ্তাহেই ভারতের মুখ্য বিচারপতি এনভি রমনা জানিয়েছিলেন, আড়ি পাতা কাণ্ডের আবেদন শুনতে রাজি শীর্ষ আদালত। এবার দিনক্ষণ জানিয়ে দেওয়া হল।


সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার আবেদন করেন এন রাম এবং শশী কুমার নামক দুই বর্ষীয়ান সাংবাদিক। প্রাক্তন অথবা বর্তমান বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করেছেন তাঁরা। পেগাসাস কাণ্ড ব্যক্তি স্বাধীনতায় বড়সড় আঘাত বলে ব্যক্ত করেছেন দুই সাংবাদিক। মুখ্যবিচারপতি জানিয়েছেন, কাজের চাপের ওপর নির্ভর করে পরের সপ্তাহে এই মামলার শুনানির ব্যবস্থা হবে।

রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চিকিত্‍সক, বিজ্ঞানী, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হচ্ছে ইজরায়েলি স্পাইওয়্যার-এর মাধ্যমে এমন অভিযোগ ওঠে। এমনকী পেগাসাসের সাহায্যে কেন্দ্র সরকারের এজেন্সিগুলো বিরোধী নেতা এবং সাংবাদিকদের ওপর নজরদারি চালাচ্ছে। অভিযোগ ওঠে এমনটাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top