News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভূমিধসে অবরুদ্ধ চন্ডীগড়-মানালি হাইওয়ে, গাড়ির ভিড়ে ব্যাপক যানজট
Image

ভূমিধসে অবরুদ্ধ চন্ডীগড়-মানালি হাইওয়ে, গাড়ির ভিড়ে ব্যাপক যানজট

মান্ডি, ৩১ জুলাই (হি.স.): ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল চন্ডীগড়-মানালি ৩ নম্বর জাতীয় হাইওয়ে। শুক্রবার রাত থেকেই অবরুদ্ধ হয়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক। ফলে গাড়ির ভিড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি জেলায় পান্ডহ এলাকার কাছে চণ্ডীগড়-মানালি ৩ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ভূমিধসের জেরে পাহাড় থেকে পাথর গড়িয়ে রাস্তায় জড়ো হয়েছে। মান্ডির পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, “শুক্রবার রাত থেকে হাইওয়ে বন্ধ রয়েছে। পাথরের আঘাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ নম্বর জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন, তাই কাটাউলা থেকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলি।”

অন্যদিকে, গত ২৭ জুলাই থেকে ঘেপান চূড়ায় যে ৩ জন ট্রেকার আটকে পড়েছিলেন, তাঁরা নিরাপদে লাহাউল স্পিতি জেলার সিস্সুতে ফায়ার এসেছেন। লাহাউল-স্পিতি জেলার পুলিশ সুপার মানব বর্মা জানিয়েছেন, “গত ২৭ জুলাই থেকে ঘেপান চূড়ায় নিখোঁজ ছিলেন ৩ জন ট্রেকার, তাঁরা নিরাপদে সিস্সুতে ফিরে এসেছেন।”

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top