News Flash

  • Home
  • Uncategorized
  • Courtesy call on the Chief Minister : প্রদেশ বিজেপির নতুন সাধারণ সম্পাদকের মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাত
Image

Courtesy call on the Chief Minister : প্রদেশ বিজেপির নতুন সাধারণ সম্পাদকের মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। সরকারের উন্নয়নমূলক কাজ জন দরবারে সুচারুভাবে পৌছে দেওয়া এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি উভয়ের সমান্তরালভাবে প্রয়োজনীয়তা রয়েছে। সেই উপলব্ধি থেকেই ত্রিপুরায় সংগঠনের খোলনলচে বদলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে, স্বাভাবিকভাবেই নতুন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মনের বিরাট ভূমিকা রাখবেন। এমনটাই প্রত্যাশা থেকে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাত সারলেন তিনি। উত্তরীয় পরিয়ে তাকে বরণ করলেন মুখ্যমন্ত্রী।


আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত সাধারণ সম্পাদক কিশোর বর্মন বাসভবনে এসে সাক্ষাত্‍ করেন। তাঁর অভিজ্ঞতা বিজেপি ত্রিপুরা প্রদেশ সংগঠনকে আরও দৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সমস্ত কার্যকর্তা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য পূরণে কাজ করবেন।


আজ কিশোর বর্মন বলেন, ত্রিপুরায় আসার পর গত কয়েকদিনে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত সম্ভব হয়নি। কারণ, তিনি ত্রিপুরার বাইরে ছিলেন। তাই, রাজ্যে ফেরার খবর পেয়ে আজ তাঁর সরকারি বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়েছি। তিনি বলেন, আজ আমরা ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সাফল্য নিয়ে আলোচনা করেছি। সাংগঠনিক আমাদের আলোচ্য বিষয় ছিল। তাঁর কথায়, দল ও সরকার মিলিতভাবে ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top