News Flash

  • Home
  • Uncategorized
  • শহিদদের বীরত্ব প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী
Image

শহিদদের বীরত্ব প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ‘কার্গিল বিজয় দিবস’-এ কার্গিলের যুদ্ধে বীর শহিদ জওয়ানদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা স্মরণ করছি করছি তাঁদের বীরত্বের কথা।’ এদিন টুইটে প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘দেশকে রক্ষা করতে গিয়ে কার্গিলে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, কার্গিল বিজয় দিবসে তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তাঁদের বীরত্ব আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে চলেছে।’

শুধু প্রধানমন্ত্রীই নন, কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। প্রতিরক্ষা মন্ত্রী টুইট করে লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর অদম্য শৌর্য্য, বীরত্ব ও আত্মত্যাগকে নমন করছি।’ প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। কার্গিল বিজয় দিবসের এ বছর ২২ বছর পূর্তি। কাশ্মীর থেকে কন্যাকুমারী-প্রতিটি ভারতবাসীর কাছে ২৬ জুলাই গর্বের দিন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top