News Flash

  • Home
  • Uncategorized
  • Biplob Deb will greet : ১২১ বছরের তারা কন্যা দেববর্মাকে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

Biplob Deb will greet : ১২১ বছরের তারা কন্যা দেববর্মাকে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ ১২১ বছর বয়সী তারা কন্যা দেববর্মার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাত করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার তিনি মাতাবাড়ি ব্লকের অধীন ব্রহ্মছড়া গ্রামের ১২১ বছর বয়সী তারা কন্যা জমাতিয়ার সাথে সাক্ষাৎ করতে যাবেন৷ তারা কন্যা দেববর্মা করোনার টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন৷ যেটা একপ্রকার দৃষ্টান্ত বলে মনে করে মুখ্যমন্ত্রী৷ তিনি ওই বৃদ্ধা তারা কন্যা দেববর্মাকে শুভেচ্ছা জানাতে যাবেন৷


১২১ বছর বয়সী এই মহিলা স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছিল শুনে মুখ্যমন্ত্রী মুগ্দ হন৷ তিনি সোমবার ব্যক্তিগতভাবে তাঁর বাসভবন পরিদর্শন এবং টিকাদান অভিযানে অংশ নেওয়ার জন্য তাকে অভিনন্দন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা৷তিনি আরও বলেছিলেন যে আগামী ২ ২৭ ও ২৮ শে জুলাই গণ টিকা অভিযান চালানোর আগে বৃদ্ধা অন্যের জন্য উদাহরণ রেখেছেন৷
এর আগে, রবিবার মুখ্যসচিব কুমার অলোক তার টুইটে বলেন, যে গোমতী ত্রিপুরা জেলার মাতাবাড়ি ব্লকে সম্প্রতি একটি ১২১ বছর বয়সী মহিলাকে টিকা দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top