News Flash

  • Home
  • Uncategorized
  • Five more died in Corona : করোনায় আরও পাঁচজনের মৃত্যু, ২৭-২৮ জুলাই রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান
Image

Five more died in Corona : করোনায় আরও পাঁচজনের মৃত্যু, ২৭-২৮ জুলাই রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ রাজ্যে করোনায় মৃত্যু ফের বাড়ছে৷ রবিবার সন্ধ্যায় বুলেটিনে প্রকাশ করা হয় রাজ্যে করোনায় মৃত্যু হলো আরো ৫ জনের৷ গত ২৪ ঘন্টার পরিসংখ্যানে দেখা গেছে ৯৮৭২ জনের করোনা নমুনা পরিক্ষা করে ৪০৮ জনের শরীরে করোনার সন্ধান পাওয়া গেছে৷


এর মধ্যে পশ্চিম জেলায় আক্রান্তের সংখ্যা ১৫৯ জন, গোমতী জেলায় ৪৭ জন, ধলাই জেলায় ১৬ জন, খোয়াই জেলায় ১২ জন, সিপাহিজলা জেলায় ২১ জন, উত্তর জেলায় ৪৩ জন, ঊনকোটি জেলায় ৬৪ জন এবং দক্ষিণ জেলায় ৪৬ জন৷ সুস্থতার হার ৯৪.৫১ শতাংশ৷ পজিটিভিটির হার ৫.০৯ শতাংশ৷ সুস্থ হয় ৪৯০ জন৷ রাজ্যের সক্রিয় রোগী ৩৪৩৯ জন৷


এদিকে, রাজ্যের ১৮ ঊর্ধ নাগরিকদের ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ জলাই রাজব্যাপী বিশেষ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে৷ ১৮ বছরের ঊর্ধের সকল নাগরিকদের অনুরোধ করা হচ্ছে কো-উইন অ্যাপ এর মাধ্যমে নিজেদের কোভিড টিকাকরণের স্প্লট বুকিং নিশ্চিত করতে৷ নিকটবর্তী টিকাকরণকেন্দ্রে গিয়ে টিকাগ্রহণ করে নিজেদের সুুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে৷ কোভিড টিকাকরণের এই বিশেষ অভিযান কর্মসূচিতে ১৮ বছর ও তার ঊর্ধে প্রত্যেকেই এই পরিষেবা গ্রহণ করতে পারবে৷ সম্পর্ণ বিনামূল্যেই সকলের জন্য এই টিকাকরণ অভিযান৷ রাজ্যে আটটি জেলাতেই কোভিড টিকাকরণ কেন্দ্রে এই অভিযানে টিকাকরণ করা হবে৷


রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ কোভিড টিকাকরণ অভিযান সফল করতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়ক, ত্রিস্তর প’ায়েতের জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ এই অভিযান সফল করতে জেলা থেকে ব্লকস্তর পর্যন্ত রাজ্য প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের বিশেষ উদ্যোগ নেওয়ার উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top