News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Commercial establishments in government place : স্বাস্থ্য কেন্দ্রের সরকারী জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান
Image

Commercial establishments in government place : স্বাস্থ্য কেন্দ্রের সরকারী জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখে স্বাস্থ্য কেন্দ্রের সরকারী জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাতে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। এ ব্যাপারে অভিযোগ জানানোর পরেও কোন পদক্ষেপ নেই । শেষ পর্যন্ত বাধ্য হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারকে আইনি নোটিশ পাঠালেন জনৈক নাগরিক ।

হরিপুরের নাগরিক আশিষ চৌধুরী জানান ; ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারী জায়গার বাউন্ডারি ওয়ালের ভিতরে একটি ঔষধের দোকান দীর্ঘ বৎসর ধরে চলছে । গত ১৫ই মে জেলা স্বাস্থ্য আধিকারিককে তিনি একটি আরটিআই দেন । যার কোন সদুত্তর তিনি পান নি বলে জানান। জেলা স্বাস্থ্য আধিকারিক জবাবে জানান বিষয়টি ওনি ডেপুটি ড্রাগ কন্ট্রোলারকে জানিয়েছেন। অথচ এ বিষয়ে নিজেই পদক্ষেপ নিতে পারতেন ।আশিষ ভৌমিকের অভিযোগ দপ্তরের সাথে ঐ ঔষধ দোকানের কোন অবৈধ সম্পর্কের কারনে দপ্তর সব কিছু জেনেও কোন পদক্ষেপ নিচ্ছে না ।


ওনার দাবী দপ্তর হয় ঐ দোকানটি হাসপাতালের জায়গা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুক। নতুবা বাকী বাইরের ঔষধ দোকান গুলিকে ভেতরে জায়গা দেওয়া হউক।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top