News Flash

  • Home
  • বিদেশ
  • National Forensic Science University : ত্রিপুরায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শাখা খুলবে শীঘ্রই
Image

National Forensic Science University : ত্রিপুরায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শাখা খুলবে শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। ত্রিপুরায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শাখা খুলতে চলেছে। সংস্থার তরফে ত্রিপুরা সরকারের কাছে অস্থায়ী স্থান চেয়েছে। আশা করা যাচ্ছে, খুব শীগ্রই ওই শাখা চালু করার জন্য জায়গার ব্যবস্থা হয়ে যাবে। ত্রিপুরায় ওই শাখা খুললে দক্ষ ফরেন্সিক বিশেষজ্ঞ তৈরী হবেন এবং তাতে রাজ্যে বিভিন্ন তদন্ত কাজে সহায়তা হবে।


সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্যে ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতিতে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্রিপুরার মুখ্য সচিবকে এক চিঠিতে শাখা খোলার জন্য জায়গার বন্দোবস্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন। আপাতত অস্থায়ীভাবে বহুতল ভবনে ওই শাখা চালু করা হবে। তাতে, চলতি শিক্ষাবর্ষের কর্মসূচি শুরু করা হবে।


ন্যাশনাল ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ রেজিস্ট্রার সি ডি জাদেজা ত্রিপুরার মুখ্য সচিবকে জানিয়েছেন, ত্রিপুরা সরকারের প্রস্তাবে এবং বিশেষজ্ঞ দলের সফরের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীতিগতভাবে ত্রিপুরায় শাখা স্থাপনে সম্মতি দিয়েছেন। সাথে ওই চিঠিতে আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিশ্ববিদ্যালয় স্থাপনে অর্থ মঞ্জুর না হওয়া পর্যন্ত ত্রিপুরায় ভাড়া করা অস্থায়ী ভবনে শাখা খোলা হবে এবং তাতে চলতি শিক্ষাবর্ষের কর্মসূচি শুরু হবে। ওই ভাড়া ত্রিপুরা সরকার বহন করবে।


শ্রী জাদেজা শাখা খোলার ক্লাস রুম এবং হল ঘরের আয়তন এবং পরিমানের সম্পুর্ন বিবরণ দিয়েছেন। তাঁর কথায়, ন্যাশনাল ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার ক্ষেত্রে ৫০ স্কোয়ার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ১০ থেকে ১৫টি ক্লাস রুম এবং ল্যাবরেটরির জন্য ৪০ স্কোয়ার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ৪ থেকে ৫টি হল ঘর এবং বিশ্ববিদ্যালয়ের কর্মী ও লাইব্রেরির জন্য ৪ থেকে ৫টি হল ঘরের প্রয়োজন রয়েছে।

ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্রিপুরা সরকারের নির্ধারিত ভাড়া ভর্তুকি দরে প্রদান করবে। সাথে শ্রী জাদেজা ত্রিপুরা সরকারকে অতি শীগ্রই নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন। কারণ, ত্রিপুরা সরকার এবিষয়ে নিশ্চিত করার পর বিশ্ববিদ্যালয়ের একটি টিম সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Releated Posts

হরমুজ প্রণালীতে ইরানের নিয়ম ভাঙলে ভবিষ্যৎ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

তেহরান, ২৪ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলির ভবিষ্যৎ যাতায়াতে বিধিনিষেধ আরোপ…

ByByNews Desk Aug 24, 2026

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top