News Flash

  • Home
  • Uncategorized
  • Journalist seriously injured : ফ্লাইওভাবে ঘুড়ির সুতার আঘাতে গুরুতর আহত সাংবাদিক
Image

Journalist seriously injured : ফ্লাইওভাবে ঘুড়ির সুতার আঘাতে গুরুতর আহত সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আগরতলায় ফ্লাইওভাড়ে ঘুড়ির সূতার আঘাতে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক কমল চৌধুরী৷ তাঁর গলায় আঘাত লাগে৷ ২২টি সেলাই দিয়েছেন চিকিৎসক৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে৷ জানা গিয়েছে তিনি বাইক নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন তখন আচমকা ঘুড়ির সুতা রাস্তার উপর আড়াআড়ি ভাবে ছিল৷

এত সরু সুতা দেখার মতো কোন উপায় ছিল না৷ আচমকা তাঁর গলায় লেগে যায়৷ তাতে গলায় মারাত্মক আঘাত লাগে৷ সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসকরা তাঁর গলায় ২২টি সেলাই দিয়েছেন৷ চিকিৎসকরা জানিয়েছেন তিনি বিপদমুক্ত৷


প্রসঙ্গত, এর আগেও কয়েকজনের সাথে একই ঘটনা ঘটেছিল৷ শহরের ফ্লাইওভারের উপর দিয়ে ঘুড়ি উড়ানোর ক্ষেত্রে কোন বিধিনিষেধ প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত দেয়া হয়নি৷ তাতে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top