News Flash

  • Home
  • Uncategorized
  • IPFT met the Union Home Minister : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবীসনদ দিলেন আইপিএফটির প্রতিনিধিরা
Image

IPFT met the Union Home Minister : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবীসনদ দিলেন আইপিএফটির প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করলেন আইপিএফটির এক প্রতিনিধি দল৷ বৃহস্পতিবার বনমন্ত্রী তথা আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন৷ সাক্ষাৎকালে দলের তরফ থেকে একটি স্মারকলিপিও দেয়া হয়েছে৷


স্মারকলিপিতে আইপিএফটি দাবী জানিয়েছে তিপ্রাল্যান্ডের৷ এমর্মে দলের পক্ষ থেকে স্মারকলিপিতে দাবী করা হয়েছে, এরাজ্যে জনজাতি অংশের মানুষ দশকের পর দশক বঞ্চিত হয়ে আসছে৷ অস্তিত্বের সংকটে আছেন জনজাতিরা৷ তাই পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবী উঠেছে৷ সংবিধানের ষষ্ট তপশিলের অধীন টিটিএডিসিকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠন করা হোক৷
এদিকে, স্মারকলিপিতে আইপিএফটির তরফ থেকে আরও দাবী জানানো হয়েছে ইতিপূর্বে যে হাই পাওয়ার মোডালিটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য৷ পাশাপাশি আইপিএফটি দাবী জানিয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের৷ দলের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যে বেকারের সংখ্যা প্রায় চার হাজার৷ বিভিন্ন দপ্তরে প্রায় কুড়ি হাজার শূণ্যপদ রয়েছে৷ সেগুলিতে নিয়োগ করা হোক৷


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দেয়া স্মারকলিপিতে আইপিএফটি আরও দাবী জানিয়েছে অবিলম্বে ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার জন্য৷ প্রসঙ্গত, প্রতিনিধি দলে ছিলে আইপিএফটির বিধায়ক প্রশান্ত দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা এবং দলের সহকারি সাধারণ সম্পাদক জীতেন দেববর্মা৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top