News Flash

Curfew FILE Photo

উইকেন্ড কারফিউ অমান্য করার অভিযোগ

আগরতলা, ১৭ জুলাই : একাংশের সচেতন মানুষের মধ্যে করোণা নিয়ে কোনো ভয়-ভীতি বা ভ্রুক্ষেপ নেই। উইকেন্ড কারফিউ অমান্য করে বিভিন্ন স্থানে বেপরোয়াভাবে মানুষ চলাচল করছে। এমনকি দোকানপাট খোলা হচ্ছে, কিছু কিছু যানবাহনও চলাচল করছে। এ-ক্ষেত্রে পুলিশও কোন ব্যবস্থা নিচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউ আসছে পড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে। আমাদের রাজ্য ত্রিপুরাও করোনা মুক্ত নয়। বরং করোনার বাড়বাড়ন্তের কারণে অতি সম্প্রতি কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল রাজ্য সরকারের কাছে।

রাজ্যে করোনা ঠেকাতে ও মৃত্যুর লাইন যাতে দীর্ঘ না হয় সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে রাজ্য সরকারকে। সে অনুযায়ী রাজ্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করার পথেই হাঁটছে। করোনার তৃতীয় ঠেকাতে শনিবার ভোর পাঁচটা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সারা রাজ্যে উইকেন্ড কারফিউ জারি করা হয়েছে। এই সময়কালের মধ্যে রাজ্যের জনগণকে বাড়ি ঘর থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। বিধি-নিষেধ প্রত্যেককে যথাযথভাবে মেনে চলতে বলা হয়।

অথচ লক্ষনীয় বিষয় হলো একাংশের মানুষ উইকেন্ড কারফিউ অমান্য করে অবাধে চলাফেরা করতে শুরু করেছে। কোথাও কোথাও দোকানপাট খোলা হয়েছে। আইন-কানুনের তোয়াক্কা না করে ছোটখাটো যানবাহন অটো ইত্যাদিও রাস্তায় নেমে গেছে। এ ধরনের কার্যকলাপ খুবই উদ্বেগজনক। এ ধরনের মানুষের খামখেয়ালিপনা ও অসচেতনতার কারণে সর্বস্তরের জনগণকে ভয়ংকর পরিণতির দিকে ধাবিত হতে হচ্ছে। রাজধানী আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত আনন্দ নগর বাজার, মলয় নগর, ইচা বাজার সহ বিস্তীর্ণ এলাকায় এ ধরনের চিত্র পরিলক্ষিত হয়েছে। উইকেন্ড কারফিউ মানছেন না তারা।

এদিকে আনন্দ নগর বাজার কমিটির সেক্রেটারি পরিতোষ ঘোষ প্রশাসনকে পাত্তা না দিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তার পাশাপাশি ডুকলি ইচাবাজার রেল ক্রসিং এর পাশে কোভিড বিধি না মানার চিত্র পরিলক্ষিত হয়েছে। এনিয়ে সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন প্রশাসন কেন বিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করছে না। এ বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে করোনার তৃতীয় হয়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top