News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম কার্যালয়ে অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগ
Image

সিপিএম কার্যালয়ে অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগ

বিলোনিয়া, ১৭ জুলাই : রাজ্যে একের পর এক বিরোধী দলের অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। গতকাল গভীর রাতে দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভার সিপিএমের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নাশকতার আগুনে পুড়লো ঋষ্যমুখ বিধানসভার সিপিএমের দলীয় কার্যালয়। এমনই অভিযোগ সিপিআইএমের । তাদের অভিযোগ দুস্কৃতিকারীরা এই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ পুলিশ ‌। গতকাল রাত পৌনে দুইটা নাগাদ দুস্কৃতিকারীরা এই অগ্নিসংযোগ করে । দুস্কৃতিকারীরা প্রথমে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।সব জিনিসপত্র একসাথে জড়ো করার পরেই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে সিপিআইএমের পক্ষ থেকে। সিপিএমের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে ঘটনার সাথে জড়িতদের আটক করে শাস্তির দাবি জানিয়েছে সিপিএম । একের পর এক সিপিআইএম পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধীদের রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ করার লক্ষ্যেই এ ধরনের নাশকতা মূলক কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top