News Flash

  • Home
  • বিনোদন
  • ৬-দিন মাত্র বাকি, টোকিও অলিম্পিক ভিলেজে প্রথম করোনা আক্রান্তের হদিশ
Image

৬-দিন মাত্র বাকি, টোকিও অলিম্পিক ভিলেজে প্রথম করোনা আক্রান্তের হদিশ

টোকিও, ১৭ জুলাই (হি.স.): টোকিও অলিম্পিক শুরু হতে আর মাত্র ৬-দিন বাকি। তার আগে টোকিও অলিম্পিকের ভিলেজে প্রথম করোনা-সংক্রমণের হদিশ মিলল। শনিবার অলিম্পিক আয়োজকদের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। টোকিও অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানিয়েছেন, “স্ক্রিনিং টেস্টের সময় প্রথম করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে।”

অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হতে চলেছে অলিম্পিকের আসর। এর মধ্যেই অলিম্পিক্স ভিলেজে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল। মাসা তাকায়া, অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘ভিলেজে একজন রয়েছে (করোনা আক্রান্ত)। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।’ যদিও এখনও করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, সেইসব বিষয়ে কিছুই জানানো হয়নি।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top