News Flash

  • Home
  • Uncategorized
  • Blood Donation Camp : মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় রক্তদান শিবির
Image

Blood Donation Camp : মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে শুক্রবার রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় রক্তদান শিবির সংগঠিত করা হয়। শুক্রবার মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

এদিন কোভিড পরিস্থিতিতে যাবতীয় বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এদিন শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যে রক্তদানের প্রবণতা অনেকটাই কমে গেছে। ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যান্যরা করোণা পরিস্থিতিতে রক্ত দিতে তেমন উল্লেখযোগ্য সংখ্যায় এগিয়ে আসছেন না। ফলে রাজ্যের সবকটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই ত্রিপুরা স্কুল কম্পিউটার সংঘ তুলসীবতী বালিকা বিদ্যালয় শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করে। উদ্যোক্তারা জানিয়েছেন ভবিষ্যতেও তাদের এ ধরনের সামাজিক কাজকর্ম অব্যাহত থাকবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top