News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরের মারে গুরুতর জামাতা
Image

শ্বশুরের মারে গুরুতর জামাতা

আগরতলা, ১৬ জুলাই : স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে শ্বশুরের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামাতা। ঘটনা কলমচৌড়া থানার রহিমপুর এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহকে কেন্দ্র করে শশুরের ধারালো অস্ত্রের আঘাতে গুরতর ভাবে আক্রান্ত হলেন জামাতা। ঘটনা কলমচৌড়া থানাধীন রহিমপুর এলাকায়। আহত জামাতার নাম নিজাম উদ্দিন। জানা যায় ,বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে কাজ করার সময় নিজাম উদ্দিন তার স্ত্রীকে চা বানাতে বলে। স্বামীর কথায় চা বানাতে অসম্মতি জানায় স্ত্রী। এতে বাক-বিতণ্ডা সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। পরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা করার জের ধরে স্বামী নিজাম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শশুর নুরুল ইসলাম। এতে তার ডান হাত ভেঙে গেছে বলে জানায় জামাতা নিজাম উদ্দিন। ঘটনাস্থল থেকে পালিয়ে কোনক্রমে প্রাণ বাঁচায় নিজাম উদ্দিন। সারা রাত্র জঙ্গলের পথ ধরে হেঁটে বিশালগড় মহকুমা হাসপাতালে আসে জামাই নিজাম উদ্দিন। সেখানে চিকিৎসা করে কলমচৌরা থানায় শশুরের নামে একটি মামলা দায়ের করে জামাতা নিজাম উদ্দিন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top