News Flash

  • Home
  • Uncategorized
  • Rule of law has returned to the state : রাজ্যে আইনের শাসন ফিরে এসেছে, দাবি সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রীয় সভাপতির
Image

Rule of law has returned to the state : রাজ্যে আইনের শাসন ফিরে এসেছে, দাবি সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রীয় সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের দিশায় চলছে ত্রিপুরা রাজ্য৷ পূর্বে সংখ্যালঘুদের কমিউনিস্টরা ভোটব্যাংকের জন্য ব্যবহার করেছে৷ কিন্তু বর্তমান সরকার সেই মানসিকতায় এগোচ্ছে না৷ বর্তমান সরকার সংখ্যালঘুদের শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করে চলেছে৷ কিন্তু পূর্বের সিপিআইএম এবং কংগ্রেস সরকার কখনো রাজ্যে সংখ্যালঘুদের জীবনযাত্রার মান উন্নত করা কথা ভাবেনি৷

তাই সংখ্যালঘুদের বিজেপি সরকারের বিকাশের রাস্তা অনুসরণ করার আহ্বান জানান প্রদেশ বিজেপি কার্যালয় রবিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার রাষ্ট্রীয় সভাপতি জামাল সিদ্দিকী৷ তিনি বলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রচেষ্টায় শোষণমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা করা হচ্ছে৷ কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোষণমুক্ত এবং সাম্প্রদায়িকতা মুক্ত নতুন ভারত চান৷

সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করে চলেছে৷ আইন শাসন এবং শান্তি সম্প্রীতি রাজ্যে ফিরে এসেছে৷ অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে পুলিশ কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করছে৷ কারণ ভারতীয় জনতা পার্টি অপরাধজনক ঘটনা কখনো প্রশ্রয় দেয়নি বলে জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top