News Flash

  • Home
  • Uncategorized
  • India repatriates 50 diplomats : আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ৫০ কূটনীতিককে দেশে ফেরাল ভারত
Image

India repatriates 50 diplomats : আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ৫০ কূটনীতিককে দেশে ফেরাল ভারত

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.):আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়ায় দেশে ফেরান হল ৫০ জন ভারতে আধিকারিককে। এরা সকলেই আফগানিস্তানের কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে কর্মরত ছিলেন।

তালিবানিরা যেভাবে শক্তি বৃদ্ধি করছে এবং দক্ষিণ আফগানিস্তানের বেশ কিছু শহরে নতুন করে দখল নিয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শনিবার ৫০ জন আধিকারিক কে ভারতীয় বায়ুসেনার বিমানে দিল্লিতে ফেরানো হয়েছে।

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই তালিবান জঙ্গিরা ফের দেশের দখল নিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে যে দেশের ৮৫ শতাংশ তাদের দখলে চলে গিয়েছে। কয়েকদিন আগেই তালিবানিরা কান্দাহারের ১৩টি জেলা নিজেদের দখলে নেয়। লিবানিদের হাত থেকে বাঁচতে ৩০০-র বেশি আফগান সেনা সীমান্ত পার করে তাজিকিস্তানে শরণ নেন। এই পরিস্থিতিতে পুরো কান্দাহার নিজেদের কব্জায় আনতে মরিয়া তালিবানিরা। তবে এই পরিস্থিতিতেও বিদেশ সচিব হর্ষ শ্রীংলা দাবি করেছিলেন ভারত আফগানিস্তান থেকে কূটনীতিকদের ফেরাবে না। তবে সেই বক্তব্যের চারদিনের মাথায় শনিবারেই ৫০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল নয়াদিল্লি। এই পরিস্থিতিতে যাতে আফগানিস্তানে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাস আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে নিযুক্ত কূটনীতিক, সহযোগী কর্মী এবং আইটিবিপি জওয়ানদের দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হয় আফগানিস্তান থেকে। দক্ষিণ কান্দাহার এবং হেলমন্দের কাছে প্রচুর লস্কর জঙ্গি জঙ্গি থাকার কারণেই ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলে মনে করা হচ্ছে। আফগান নিরাপত্তা বাহিনীদের রিপোর্ট বলছে, বর্তমানে তালিবানদের সঙঅগে মিলে ৭০০০ লস্কর জঙ্গি আফগানিস্তানে লড়াই করছে সেনার বিরুদ্ধে।

কান্দাহারের আশপাশের সাতটি জেলা দখলের পর গত শুক্রবার কান্দাহার শহরে ঢুকেছে তালেবান। শনিবার পর্যন্ত আফগান সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয় তালিবানের। এই সংঘর্ষে তালিবানের প্রায় ৭০ জন জঙ্গি মারা গিয়েছে বলে দাবি করে আফগান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকে তালিবানিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কান্দাহার। ২০০১ সাল পর্যন্ত কান্দাহার ছিল তালিবানদের সদর দফতর। থেকে পুরোপুরিভাবে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হবে অগস্ট মাসের শেষে। আর সেই সুযোগে নিজেদের শক্ত ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া তালিবানরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top