News Flash

  • Home
  • Uncategorized
  • Rath Yatra in Puri : ভক্তশূন্য রথযাত্রা পুরীতে, ৪৮ ঘণ্টা জারি কার্ফু জারি
Image

Rath Yatra in Puri : ভক্তশূন্য রথযাত্রা পুরীতে, ৪৮ ঘণ্টা জারি কার্ফু জারি

পুরী, ১১ জুলাই (হি.স.) : চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা আবহে ভক্ত সমাগম ছাড়াই পুরীতে হবে রথযাত্রা। ৪৮ ঘণ্টা কার্ফু ঘোষণা করা হয়েছে। আজ রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত জারি থাকবে কার্ফু।

এনিয়ে দ্বিতীয় বছর পুরীর রথযাত্রা সরাসরি দেখতে পারবেন না ভক্তরা। ওড়িশা সরকারের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই সব হোটেল, লজ, গেস্ট হাউজ খালি করে দিতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না বলে জানিয়েছেন জেলা শাসক সামর্থ বর্মা। তিনি জানিয়েছেন, জরুরি প্রয়োজন হলে সাধারণ মানুষ কোনও সমস্যার সম্মুখীন হবেন না। পুলিশ কর্মীদের সহযোগিতার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরীর জগন্নাথের মন্দির সহ যে রাস্তা দিয়ে রথ যাবে, তার ৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে।

ছাদে উঠে কোভিড বিধি ভেঙে রথযাত্রা না দেখতেও অনুরোধ করেছেন কালেক্টর সামর্থ বর্মা। তাঁর কথায়, সবাই টিভি বা ইন্টারনেটের মাধ্যমে রথযাত্রা দেখুন।
কার্ফু পর্বে দমকল, স্যানিটাইজেশন, চিকিৎসা, টেলিকম পরিষেবার মতো জরুরি পরিষেবা জারি থাকবে। ১৮০০-৩৪৫-৭৪৯৫ হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন। জরুরি প্রয়োজনে এই নম্বরে ফোন করতে পারবেন সাধারণ মানুষ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top