News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় বিজেপির সভায় চাষিদের হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
Image

হরিয়ানায় বিজেপির সভায় চাষিদের হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চণ্ডীগড়, ১০ জুলাই (হি.স.): শনিবার হরিয়ানার বিজেপির দু’টি সভায় হামলা করলেন কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। হরিয়ানার যমুনানগর ও হিসার জেলায় সংঘর্ষ হয়। দু’টি সভাতেই রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাদের আসার কথা ছিল। অশান্তির ভয়ে আগেই ওই অঞ্চলে বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ধিরে ফেলা হয় সভাস্থল। কিন্তু কৃষকরা ট্র্যাকটর দিয়ে ব্যারিকেড ভেঙে দেন।

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ছয় মাসেরও বেশি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। হরিয়ানার যমুনানগর ও হিসার জেলায়ও দীর্ঘদিন ধরে কৃষকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। কৃষকরা আগেই ঘোষণা করেছিলেন, বিজেপি অথবা জননায়ক জনতা পার্টিকে সভা করতে দেওয়া হবে না। অশান্তির ভয়ে আগেই ওই অঞ্চলে বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ধিরে ফেলা হয় সভাস্থল। কিন্তু কৃষকরা ট্র্যাকটর দিয়ে ব্যারিকেড ভেঙে দেন। রাজ্যের পরিবহণ মন্ত্রী মূলচাঁদ শর্মার এদিন যমুনানগরে এক সভায় ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়। হিসার জেলায় গুরু জামবেশ্বর বিশ্ববিদ্যালয়ে এক সভায় রাজ্য বিজেপির সভাপতি ওম প্রকাশ ধনকরের ভাষণ দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের গেটে এদিন বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। দুপুরে কৃষকরা বিশ্ববিদ্যালয়ের গেটে আসেন। তাঁরা বলেন, বিজেপির অনুষ্ঠান বাতিল করতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top