News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জখম দু’জন জওয়ান : ডিজিপি
Image

ওডিশায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জখম দু’জন জওয়ান : ডিজিপি

ভুবনেশ্বর, ১০ জুলাই (হি.স.): ওডিশার বৌধ ও কান্ধামাল জেলার সীমানা লাগোয়া জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন ওডিশা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপের দু’জন জওয়ান। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) অভয় জানিয়েছেন, উভয় জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল, তাঁদের আকাশপথে ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বৌধ ও কান্ধামাল জেলার সীমানা লাগোয়া জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই হয়। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সুরক্ষা বাহিনী অভিযান চালিয়েছিল।

ডিজিপি জানিয়েছেন, জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় সিপিআই (মাওবাদী) সদস্যরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আচমকা গুলি চলায় জখম হয়েছেন স্পেশাল অপারেশন গ্রুপের দু’জন কমান্ডো। এনকাউন্টারে কয়েকজন মাওবাদী জখম হয়েছে বলেও জানা গিয়েছে। জখম জওয়ানদের হেলিকপ্টারে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top