News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আয়ের সাথে সঙ্গতিহীন মামলা, ক্রাইম ব্রাঞ্চের তল্লাশি অভিযান
Image

আয়ের সাথে সঙ্গতিহীন মামলা, ক্রাইম ব্রাঞ্চের তল্লাশি অভিযান

আগরতলা, ৯ জুলাই (হি. স.) : আয়ের সাথে সঙ্গতিহীন মামলায় আজ ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র করের দুইটি বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে। সকাল সাড়ে আটটায় শুরু ওই অভিযান সমাপ্ত হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন।


আজ এই অভিযান সম্পর্কে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা মুখ খুলেননি। তবে পবিত্র বাবু জানিয়েছেন, দীর্ঘদিন প্রশাসনের সাথে যুক্ত ছিলাম। তাই, আজ তাদের সর্বোতভাবে সহযোগিতা করেছি।


আজ তিনি বলেন, ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট ছাড়াই এসেছিলেন। তবে, সাথে ম্যাজিস্ট্রেট আছেন বলে সহযোগিতার অনুরোধ করেছিলেন। তাঁর দাবি, খয়েরপুর এবং রামনগর দুইটি বাড়িতেই তল্লাশি করেছে। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top