News Flash

  • Home
  • Uncategorized
  • BJP-Shiv Sena : শিবসেনা ও বিজেপির মধ্যে বন্ধুত্ব সর্বদা অক্ষুণ্ন থাকবে : সঞ্জয় রাউত
Image

BJP-Shiv Sena : শিবসেনা ও বিজেপির মধ্যে বন্ধুত্ব সর্বদা অক্ষুণ্ন থাকবে : সঞ্জয় রাউত

মুম্বই, ৫ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, ‘শিবসেনা ও বিজেপি শত্রু নয়’। দেবেন্দ্র ফড়ণবীশের এই মন্তব্যের প্রেক্ষিতে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানালেন, “শিবসেনা ও বিজেপির মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু বন্ধুত্ব সর্বদা অক্ষুণ্ন থাকবে।” আবার মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, “শিবসেনা ও বিজেপি শত্রু নয়, এ কথা ১০০ শতাংশ ঠিক, তার মানে এই নয় যে শিবসেনা ও বিজেপি একসঙ্গে এসে সরকার গঠন করবে।”

দেবেন্দ্র ফড়ণবীশের ‘শিবসেনা ও বিজেপি শত্রু নয়’-এই মন্তব্যের পেক্ষিতে সোমবার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “আমরা ভারত-পাকিস্তান নয়। আমির খান ও কিরণ রাওকে দেখুন, অনেকটাই তাঁদের মতো। আমাদের (শিবসেনা-বিজেপি) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু বন্ধুত্ব সর্বদা অক্ষুণ্ন থাকবে।” এদিনই মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, “দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন শিবসেনা ও বিজেপি শত্রু নয়, এ কথা ১০০ শতাংশ ঠিক, তার মানে এই নয় যে শিবসেনা ও বিজেপি একসঙ্গে এসে সরকার গঠন করবে।”

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top