News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন
Image

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন করেছে রাজ্য নির্বাচন কমিশন। সংশোধিত সূচি অনুযায়ী, মোট ৫২টি ব্লকের মধ্যে ৩৮টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর।

অন্যদিকে, ছয়টি ব্লকে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণ হবে ২৩ ও ২৪ সেপ্টেম্বর। এই ছয়টি ব্লক হল—করবুক, রূপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতাবাড়ি এবং ডম্বুরনগর।

রাজ্য নির্বাচন কমিশনের সংশোধিত সূচি অনুযায়ী, নির্বাচন পরিচালনার কাজে নিযুক্ত ভোটারদের সুবিধার কথা বিবেচনা করেই সংশ্লিষ্ট ব্লকগুলিতে ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় আটটি ব্লকে ইলেকশন ডিউটি ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। এই ব্লকগুলি হল—চড়িলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা এবং লেফুঙ্গা।

ফলে সংশোধিত সূচি অনুযায়ী, নির্ধারিত ব্লকগুলিতে ইলেকশন ডিউটি ভোটগ্রহণ সম্পন্ন করার পর মূল ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করবে প্রশাসন ও নির্বাচন কমিশন।

Releated Posts

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026

বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রকে ১২ ঘণ্টায় উদ্ধার, পরিবারের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ

চড়িলাম, ২০ সেপ্টেম্বর: বাইক নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়াকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার…

ByByReshmi Debnath Sep 20, 2026

Leave a Reply

Scroll to Top