News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারপ্রাইজ ভিজিটে ১৫ জন প্রধানশিক্ষককে শোকজ, কড়া নজরদারিতে সিপাহীজলার বিদ্যালয়
Image

সারপ্রাইজ ভিজিটে ১৫ জন প্রধানশিক্ষককে শোকজ, কড়া নজরদারিতে সিপাহীজলার বিদ্যালয়

বিশালগড়, ২৮ আগস্ট: শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলির পরিকাঠামো ও পঠনপাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলাজুড়ে শুরু হয়েছে বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট। গত ২৫ আগস্ট থেকে জেলার সাতটি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে এই পরিদর্শন চলছে। সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মার নেতৃত্বে মোট ১৪টি টিম প্রতিদিন জেলার বিভিন্ন বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করছে।

জানা গেছে, ১৪টি টিমের মধ্যে একটি টিমের নেতৃত্বে রয়েছেন খোদ জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মা। অন্য একটি টিমে রয়েছেন জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর মো. সেলিম, ওএসডি এন্টনি দেববর্মা, ওএসডি রাকেশ দেববর্মা। এছাড়াও সাতজন স্টেট আইএস এবং তিনজন টিটিএডিসি আইএস এই পরিদর্শন প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

সারপ্রাইজ ভিজিটের সময় মূলত বিদ্যালয়ের পঠনপাঠনের মান, ছাত্রছাত্রীদের উপস্থিতি, শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা এবং মিড-ডে মিলের ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের রিডিং ও রাইটিং দক্ষতা এবং তাদের শিক্ষাগত অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে কি না, ছাত্রছাত্রীদের সঠিকভাবে মিড-ডে মিল পরিবেশন করা হচ্ছে কি না এবং খাবারের গুণগত মান ঠিক রয়েছে কি না—সেসব বিষয়ও সরেজমিনে খতিয়ে দেখছেন পরিদর্শনকারী দলের সদস্যরা।

জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মা জানিয়েছেন, বিভিন্ন বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটের সময় বেশ কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে। এর ভিত্তিতে এখনও পর্যন্ত ১৫ জন প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যেই এই আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, সারপ্রাইজ ভিজিটের সময় কোনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক পরিদর্শনকারী দলের সঙ্গে অসহযোগিতা করলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শুক্রবার, ২৮ আগস্ট জম্পুইজলা ব্লকের বিভিন্ন বিদ্যালয়েও সারপ্রাইজ ভিজিট করা হয়। আগামী দিনগুলিতেও জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক।

শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়গুলির পঠনপাঠন ও প্রশাসনিক ব্যবস্থার ওপর এই নজরদারি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলার শিক্ষানুরাগী মহলের একাংশ। তাঁদের বক্তব্য, জেলা শিক্ষা আধিকারিক হিসেবে কনিকা দেববর্মা দায়িত্ব নেওয়ার পর সিপাহীজলা জেলার শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

Releated Posts

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

পশ্চিম মহিলা থানায় রাখিবন্ধন, সৌহার্দ্যের বন্ধনে মিলল পুলিশ ও সমাজ

আগরতলা, ২৮ আগস্ট: রাখিবন্ধন উপলক্ষে পশ্চিম মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ রাখিবন্ধন উৎসব। পুলিশ ও সাধারণ…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ধলাই নদীর ভাঙনে বিপর্যস্ত কমলপুর–আমবাসা সড়ক, সালেমায় মূল সড়ক ঘেঁষে নদী

আগরতলা, ২৮ আগস্ট: ধলাই নদীর ভাঙনে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কমলপুর–আমবাসা সড়ক। সালেমা এলাকায়…

ByByReshmi Debnath Aug 28, 2026

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাইকেল বিতরণ, উদ্যোগের প্রশংসা সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ আগস্ট: নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা…

ByByReshmi Debnath Aug 28, 2026

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ আগস্ট: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত…

ByByReshmi Debnath Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top