News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত
Image

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চড়িলাম এলাকায়।

অভিযোগ, রবিবার গভীর রাতে প্রায় সাড়ে ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম ও কড়ইমুড়া রাস্তার সংযোগস্থলে ঘটনাটি ঘটে। আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্তের অভিযোগ, পদ্মপুরাণ পাঠ শেষ করে বাড়ি ফেরার সময় মুখে গামছা বাঁধা চার ব্যক্তি তাঁর পথ আটকায়। তাঁদের হাতে ছিল লোহার রড।

অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে মারধর করে তাঁর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে তাঁকে জমিতে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা চড়িলাম এলাকায়।
ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

পুরানবাড়ি ক্লাবের সদস্য রাহুল সরকার এবং আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত সংবাদমাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরেন। তাঁদের দাবি, চড়িলাম এলাকায় এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

Leave a Reply

Scroll to Top