News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইখোড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
Image

বাইখোড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১৬ আগস্ট:বাইখোড়ার আনন্দ বৈদ্যপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম সংগীতা মুহুরী (১৩)। সে আনন্দ বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা ভানু মুহুরীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে থাকা অবস্থায় সংগীতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় বাইখোড়া থানায়।
খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, বাড়িতে সাইকেল নিয়ে অভিমান থেকে ওই নাবালিকা এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাইখোড়া থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
১৩ বছরের কিশোরীর আকস্মিক মৃত্যুতে আনন্দ বৈদ্যপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026

Leave a Reply

Scroll to Top