News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের
Image

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর বছর ধরে যাতায়াতের রাস্তা ও নদীর উপর একটি সেতুর দাবিতে সরব হলেও এখনও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের অন্তর্গত সুবল সিং রবিচরণ পাড়ার বাসিন্দাদের নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। এলাকায় যাতায়াতের উপযুক্ত রাস্তা নেই। নদীর উপর নেই ন্যূনতম একটি লোহার সেতুও। ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি অসুস্থ রোগীকেও নদীতে নেমে পারাপার করতে হয় বলে অভিযোগ।
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীর জল বাড়লে পারাপার কার্যত বিপজ্জনক হয়ে পড়ে। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স কিংবা দমকলের মতো
পরিষেবার গাড়ি এলাকায় পৌঁছনোরও কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা ও সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। বিভিন্ন সময়ে সমস্যা সমাধানের আশ্বাসও মিলেছে। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, বিধায়ক, এমডিসি-সহ জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও তাঁদের দৈনন্দিন জীবনযুদ্ধের অবসান হয়নি।

অবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত এলাকায় একটি স্থায়ী যাতায়াতের রাস্তা নির্মাণের পাশাপাশি নদীর উপর একটি সেতু তৈরি করা হোক। পাশাপাশি জরুরি পরিষেবা যাতে সহজেই এলাকায় পৌঁছতে পারে, সেই ব্যবস্থা করার জন্যও সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের আশা, দীর্ঘদিনের এই সমস্যা এবার প্রশাসনের নজরে আসবে এবং দ্রুত রাস্তা ও সেতু নির্মাণের মাধ্যমে তাঁদের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top