News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই কড়া বার্তা দিলেন জনজাতি কল্যাণমন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা।

রবিবার কৃষ্ণপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী জি এম রোড সংলগ্ন জাতীয় সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। কাজের পরিস্থিতি দেখে গাড়ি থামিয়ে সরেজমিনে নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী।
অভিযোগ, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ ওই সড়ক প্রকল্পের সাইডওয়ালের ঢালাইয়ের কাজ চলছিল দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের উপস্থিতি ছাড়াই। বিষয়টি নজরে আসতেই অসন্তোষ প্রকাশ করেন বিকাশ দেববর্মা। গুরুত্বপূর্ণ নির্মাণকাজের সময় ইঞ্জিনিয়ারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি ঘটনাস্থলে ছিলেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।

এরপর ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে না আসা পর্যন্ত সাইডওয়ালের ঢালাইয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। মন্ত্রীর বক্তব্য, দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের তদারকি ছাড়া গুরুত্বপূর্ণ নির্মাণকাজ চললে কাজের গুণগত মান বজায় রাখা কঠিন। নিম্নমানের নির্মাণের কারণে ভবিষ্যতে সাধারণ মানুষকেই দুর্ভোগের মুখে পড়তে হতে পারে।

বিকাশ দেববর্মা বলেন, সরকারি অর্থে নির্মিত রাস্তা ও অন্যান্য পরিকাঠামো যাতে দীর্ঘস্থায়ী হয়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। কাজের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্ধারিত মান ও নিয়ম মেনে চলতে হবে। নির্মাণকাজে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

এলাকায় সড়ক নির্মাণের পাশাপাশি সাইডওয়ালসহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ চলছে। বিশেষ করে ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দেন মন্ত্রী। সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকেও নির্ধারিত গুণগত মান বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
রবিবারের পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, সম্পাদক মদনমোহন সাহা এবং বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার।

সরকারি প্রকল্পে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে মন্ত্রীর এই সরেজমিনে নজরদারি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top