News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী
Image

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার মানসিকতাকে আরও শক্তিশালী করে। আজ আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এদিন রক্তদান শিবিরের আয়োজক এবং স্বেচ্ছায় রক্তদান করে মানুষের জীবন রক্ষায় যাঁরা এগিয়ে এসেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, মানবিকতার স্বার্থে আরও বেশি মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে। পুর ওয়ার্ডগুলি নাগরিক পরিষেবা দেওয়ার পাশাপাশি এধরনের সামাজিক কাজও করে যাচ্ছে। এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা সবাই জানি যে, রক্তের কোন ধর্ম, বর্ণ হয় না। রক্তদানের মাধ্যমে মুমুর্ষু মানুষের প্রাণ বাঁচানো যায়।

আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, আগরতলা শহরের জল নিষ্কাশনে অনেক পাম্প বসানো হয়েছে। আরো পাম্প বসানো হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে আরও দ্রুত কাজ করা যায় সেটা দেখা হচ্ছে। বৃষ্টির ফলে জমা জল এখন ঘন্টা খানেকের মধ্যে সরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন রক্তদান শিবিরের পর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্মৃতি ক্লাবের এবারের দুর্গাপূজার থিমেরও আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।

———-

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top