News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাঁচিতে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, আইসা নেত্রী নেহা বোরার মুখে কালি ছোড়া, যুবক আটক
Image

রাঁচিতে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, আইসা নেত্রী নেহা বোরার মুখে কালি ছোড়া, যুবক আটক

রাঁচি, ৭ আগস্ট(আইএএনএস) : ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভ মিছিল চলাকালীন শুক্রবার রাঁচিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলে উপস্থিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর সভাপতি নেহা বোরার মুখে এক যুবক কালো কালি ছুড়ে মারলে মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনায় অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্র রাঁচির বিরসা চক এলাকায় সমবেত হন। জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যেই উপস্থিত এক যুবক আচমকা নেহা বোরার দিকে কালো কালি ছুড়ে দেন। এ সময় তিনি “জয় শ্রী রাম” স্লোগানও দেন বলে অভিযোগ। ঘটনায় বিক্ষোভস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত ওই যুবককে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি নেহা বোরাকে “দেশবিরোধী” এবং ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলার অভিযুক্ত উমর খালিদের সমর্থক বলে মনে করেন। সেই কারণেই তিনি এই কাজ করেছেন বলে দাবি করেছেন। অন্যদিকে, আই সা নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে আরএসএস ও বিজেপির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি রয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় পরীক্ষার্থী বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ স্বাধীন ছাত্র আন্দোলন। কোনও বাইরের সংগঠন বা রাজনৈতিক দল এই আন্দোলনের নেতৃত্ব নিক, তা তারা চান না। তাদের আশঙ্কা, এতে পরীক্ষা সংস্কার ও নিয়োগে স্বচ্ছতার মূল দাবি আড়ালে চলে যেতে পারে।

ঘটনার পর নেহা বোরা সামাজিক মাধ্যমে নিজের কালি-মাখা ছবি প্রকাশ করে লেখেন, এই কালি তিনি “গর্বের সঙ্গে” বহন করছেন। তাঁর বক্তব্য, এ ধরনের হামলা বা ভয় দেখানোর চেষ্টা ছাত্রদের অধিকার রক্ষার লড়াইকে কোনওভাবেই থামাতে পারবে না।

তিনি আরও জানান, অতীতেও বহু আন্দোলনে অংশ নিয়ে পুলিশি পদক্ষেপের মুখোমুখি হয়েছেন। তাই এ ধরনের ঘটনা তাঁর মনোবল ভাঙতে পারবে না বলেও মন্তব্য করেন। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিধানসভা চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Releated Posts

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top