News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ দফা দাবিতে ১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচির সমর্থনে ধর্মনগরে সিআইটিইউ-এর মিছিল
Image

১১ দফা দাবিতে ১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচির সমর্থনে ধর্মনগরে সিআইটিইউ-এর মিছিল

ধর্মনগর, ৬ আগস্ট: ১১ দফা দাবি সনদের ভিত্তিতে আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউ-এর ডাকা ‘জেল ভরো’ আন্দোলনকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মনগরে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
সিআইটিইউ ধর্মনগর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলটি ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে পুনরায় পার্টি কার্যালয়ে এসে মিছিলের সমাপ্তি ঘটে।

মিছিলে সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক রতন রায় এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা।

আসন্ন ১০ আগস্টের দেশব্যাপী ‘জেল ভরো’ কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে মিছিল থেকে শ্রমিকদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি তোলা হয়। পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি পূরণের পক্ষেও স্লোগান দেওয়া হয়।

Releated Posts

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top