News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ
Image

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কৈলাসহর পুরপরিষদের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী ভট্টাচার্যী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি কৈলাসহর থানায় জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেন, শহরের সিনেমা হল রোড, শ্মশানঘাট সংলগ্ন এলাকা-সহ একাধিক স্থানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকদ্রব্যের কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পাশাপাশি, মাদকের অর্থ জোগাড় করতে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধও বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কাউন্সিলর মানসী ভট্টাচার্যী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকচক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান চালানো প্রয়োজন। তিনি পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লিখিত অভিযোগ জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের বিষয়ে কৈলাসহর থানার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

Releated Posts

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026

বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রকে ১২ ঘণ্টায় উদ্ধার, পরিবারের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ

চড়িলাম, ২০ সেপ্টেম্বর: বাইক নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়াকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top