News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস
Image

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস

আগরতলা, ৫ আগস্ট: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, এর ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সামাজিক প্রেক্ষাপটে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বাংলাদেশ সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শান্তি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আত্মত্যাগকে চিরস্মরণীয় বলে অভিহিত করেন।

Releated Posts

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top