News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম
Image

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি। বুধবার অনুষ্ঠিত প্রধান নির্বাচনে কংগ্রেস-সিপিএমের সমর্থনে সিপিএমের সদস্যা সেলিনা বেগম নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
জেলা পঞ্চায়েত কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্যে নুরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতের মোট ৯ জন সদস্য ভোটাভুটিতে অংশ নেন। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেলিনা বেগম প্রধান নির্বাচিত হন।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে নুরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৫টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এরপর বিজেপির লায়লা বেগম প্রধান নির্বাচিত হন। তবে কিছুদিন পরই পঞ্চায়েতের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। দলের একাংশের অসন্তোষের জেরে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা ভোটে কংগ্রেসের তিন সদস্য, সিপিএমের এক সদস্য এবং বিজেপির এক বিক্ষুব্ধ সদস্যের সমর্থনে লায়লা বেগম সংখ্যাগরিষ্ঠতা হারান। এরপর অস্থায়ীভাবে পঞ্চায়েতের দায়িত্ব পালন করেন সিপিএমের সদস্যা সেলিনা বেগম।

পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী নতুন প্রধান নির্বাচনের দিন ঘোষণা করা
হয়। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেসের তিন সদস্য, সিপিএমের সদস্য এবং বিজেপির বিক্ষুব্ধ সদস্যের সমর্থন পেয়ে সেলিনা বেগম সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধান নির্বাচিত হন। এই ফলাফলের মধ্য দিয়ে গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ক্ষমতার অবসান ঘটল। রাজনৈতিক মহলের মতে, দলীয় অন্তর্কলহ এবং বিক্ষুব্ধ সদস্যদের অবস্থানের কারণেই পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হয়েছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top