News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা
Image

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া এবং পাঠদানে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন অভিভাবক।

অভিযোগ, বিদ্যালয়ের একাংশ শিক্ষক-শিক্ষিকা নিয়মিত নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত হন না। অনেক সময় স্টাফ রুমে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন এবং শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদানও করেন না। ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় নজরদারি ও দায়িত্বশীলতারও অভাব রয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের এক জিটি শিক্ষিকা শিল্পী মজুমদার প্রার্থনা সভা শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর বিদ্যালয়ে প্রবেশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে আরও অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় মানিক দেববর্মার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
অভিভাবকদের দাবি, বিষয়টি শিক্ষা দপ্তর গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, যাতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় থাকে।

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top