News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইয়াবা ও হেরোইন মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা
Image

ইয়াবা ও হেরোইন মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ জুলাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) এক মামলায় অভিযুক্ত সুমন দাস (২৭)-কে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আগরতলার বিশেষ এনডিপিএস আদালত। শনিবার পশ্চিম জেলার বিশেষ বিচারক এই রায় ঘোষণা করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ অনাদায়ে অভিযুক্তকে আরও এক মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। পশ্চিম আগরতলা থানার ১৩০/২০২৫ নম্বর মামলায় এনডিপিএস আইনের ২২(বি), ২৫ ও ২৯ ধারায় এই রায় দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ২২ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বটতলা টিওপি পুলিশ বটতলা বাজার এলাকায় একটি স্কুটি-সহ সুমন দাসকে আটক করে। তল্লাশি চালিয়ে স্কুটি থেকে ৩৫০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট (মোট ৩১ গ্রাম) এবং ৯ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। ঘটনার পর পশ্চিম আগরতলা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে পশ্চিম আগরতলা থানার সাব-ইন্সপেক্টর চিন্ময় ভৌমিক ২০২৬ সালের ১৬ জানুয়ারি অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার চলাকালীন উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়।

Releated Posts

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top