News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
Image

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:
রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানাল প্রদেশ কংগ্রেস। শুক্রবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারের বিভিন্ন নীতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বলেন, দেশের পাশাপাশি রাজ্যবাসীও একাধিক সমস্যার মুখোমুখি। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি দাবি করেন, সাম্প্রতিক টানা বর্ষণের ফলে রাজ্যের বহু এলাকা জলমগ্ন হয়েছে এবং সাধারণ মানুষের পাশাপাশি কৃষকরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানানো হলেও রাজ্য সরকার সেই উদ্যোগ নেয়নি, যার ফলে ক্ষতিগ্রস্ত বহু মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন। একইভাবে ২০২৫ এবং চলতি বছরেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বার্থে সরকার পর্যাপ্ত উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হলেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের ভূমিকা সন্তোষজনক ছিল না। অভিযোগ করে তিনি বলেন, সরকার নিরপেক্ষভাবে কাজ না করে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।

সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বেকারত্ব ও মূল্যবৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন। তাঁর দাবি, দেশে এবং রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে, অথচ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাতার বেড়ে চললেও বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া রাজ্যে দুর্নীতির অভিযোগও তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সরকারকে সেই সমস্যাগুলির দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা , মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Releated Posts

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top