News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের
Image

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:
আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনগণনার বিভিন্ন দিক, প্রশাসনিক প্রস্তুতি এবং নাগরিকদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র, পুর কমিশনার সাজু ওয়াহেদ, পুর কর্পোরেশনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট আধিকারিকরা।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যা গণনার একটি প্রক্রিয়া নয়, বরং রাজ্য ও দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি। তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, পরিকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে জনগণনার তথ্য ব্যবহার করা হয়।

মেয়র জানান, ত্রিপুরায় জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কাজ আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে। এছাড়া ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন (স্ব-গণনা) পোর্টালের মাধ্যমে নিজেরাই পরিবারের তথ্য অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। তিনি জানান, এদিন তিনিও স্ব-গণনা পোর্টালের মাধ্যমে নিজের তথ্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন পদ্ধতিতে পরিচালিত হবে। প্রশিক্ষণপ্রাপ্ত গণনাকারী ও সুপারভাইজাররা আধুনিক মোবাইল অ্যাপ ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। জনগণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

আগরতলা পুরনিগম এলাকার নাগরিকদের উদ্দেশে মেয়র আবেদন জানিয়ে বলেন, জনগণনা কর্মীরা বাড়িতে গেলে তাঁদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করুন। কারণ নির্ভুল তথ্যই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, সরকারি পরিষেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের ভিত্তি তৈরি করে। তিনি সকলকে জনগণনাকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য একটাই— জনগণনা থেকে জনকল্যাণ।”

বৈঠকে উপস্থিত আধিকারিকরাও জনগণনার গুরুত্ব তুলে ধরে সকল নাগরিককে স্ব-গণনা এবং পরবর্তী তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Releated Posts

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top