News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটের প্রতিবাদে মহারানি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ, স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক
Image

শিক্ষক সংকটের প্রতিবাদে মহারানি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ, স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

কমলপুর, ১৪ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে উত্তাল হয়ে উঠল কমলপুর মহকুমার মহারানি ইংলিশ মিডিয়াম হাই স্কুল। মঙ্গলবার স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে সামিল হয়ে কমলপুর-আমবাসা প্রধান সড়ক অবরোধ করে। ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং রাস্তাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পঠন-পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক বিষয়ের ক্লাস নিয়মিত হচ্ছে না, ফলে নির্ধারিত সময়ে পাঠ্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে না। এতে তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ছাত্র-ছাত্রীদের দাবি, শিক্ষক সংকটের বিষয়টি একাধিকবার স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই নিজেদের ন্যায্য দাবিতে রাজপথে নেমেছেন তাঁরা।

হঠাৎ করে সড়ক অবরোধের জেরে কমলপুর-আমবাসা সড়কে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকে পড়ে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ এবং চালকেরা।

ঘটনার খবর পেয়ে সালেমা থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

Releated Posts

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top