News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের বসতঘর বিধ্বস্ত; আহত দুই, ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন
Image

তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের বসতঘর বিধ্বস্ত; আহত দুই, ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাত প্রায় ১০টা নাগাদ একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে পাশাপাশি থাকা দুই পরিবারের বসতঘরের উপর। এতে দুই পরিবারের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত দুইজন আহত হন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় অল্পের জন্য রক্ষা পান পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হল নিতাই সরকার ও শঙ্কর সরকারের। স্থানীয় সূত্রে জানা যায়, শঙ্কর সরকারের বসতঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ার সময় ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আহত হন। অন্যদিকে নিতাই সরকারের পরিবারের সদস্যরা গুরুতর আঘাত না পেলেও তাঁদের বসতঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নেতৃত্বে দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া বিশাল বটগাছ সরানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক, ডি.সি.এম. প্রদীপ কুমার সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জিনিয়াস দেববর্মা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা জানান, ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, এলাকায় ঝুঁকিপূর্ণ গাছ ও বিদ্যুৎ লাইনের বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছে।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top