News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআই(এম) নেতার রাবার বাগান ফের তছনছের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
Image

সিপিআই(এম) নেতার রাবার বাগান ফের তছনছের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

আগরতলা, ৮ জুলাই: মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকায় এক সিপিআই(এম) নেতার রাবার বাগান পরপর তিন বছর ধরে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী দেবপ্রসাদ চৌধুরী ওরফে দেবল দাবি করেছেন, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে তাঁর রাবার বাগান নষ্ট করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেবপ্রসাদ চৌধুরীর অভিযোগ, তিনি বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের জমিতে রাবার বাগান গড়ে তুলেছিলেন। কিন্তু গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে দুষ্কৃতীরা তাঁর বাগানে হামলা চালিয়ে রাবার গাছ কেটে ও ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। প্রথম ও দ্বিতীয়বারের ঘটনার পর তিনি মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু অভিযোগের ভিত্তিতে আজ পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার বা চিহ্নিত করা যায়নি বলে দাবি তাঁর।

তিনি আরও অভিযোগ করেন, চলতি বছরে সবচেয়ে বেশি সংখ্যক রাবার গাছ কেটে ও ভেঙে তছনছ করা হয়েছে। তাঁর দাবি, পুরাথল রাজনগর এলাকার কিছু দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও তাদের পরিচয় সম্পর্কে তিনি অবগত বলে দাবি করলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকাশ্যে কারও নাম বলতে চাননি।

ক্ষোভ প্রকাশ করে দেবপ্রসাদ চৌধুরী বলেন, তাঁর রাবার বাগানই পরিবারের প্রধান জীবিকার উৎস। বারবার একই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তিনি হতাশ। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তিনি জেলা পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) দ্বারস্থ হবেন বলেও জানান।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং তাঁর রাবার বাগান ধ্বংসের পেছনের কারণ খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top