News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বর্ষায় ছাওমনু–আমতলী সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
Image

টানা বর্ষায় ছাওমনু–আমতলী সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

আগরতলা, ৮ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ছাওমনু–আমতলী ব্রিজ সংলগ্ন সড়কের একাংশ ভেঙে পড়েছে। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে রাস্তার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এই সড়কটি প্রতিদিন এলাকার অসংখ্য সাধারণ মানুষ, যাত্রীবাহী যানবাহন এবং পণ্যবাহী গাড়ির চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। কিন্তু রাস্তার একাংশ ধসে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top