News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়
Image

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করার সময় ট্রাফিক পুলিশের হাতে আটক হয় একটি গাড়ি। সেই সময় গাড়ির চালক ট্রাফিক বিভাগের এ এস আই বিপ্লব দত্তকে গাড়ির বনেটের ওপর তুলে বেপরোয়া গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক পুলিশের অন্যান্য কনস্টেবল এবং বটতলা এলাকার ব্যবসায়ীরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও চালক কারও কথা না শুনে এএসআইকে বনেটের ওপর নিয়েই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরে প্রতাপগড় স্টিল ব্রিজের সামনে এ এস আই বিপ্লব দত্তকে গাড়ি থেকে ফেলে দিয়ে চালক সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় আহত ট্রাফিক কর্মকর্তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত গাড়িটির নম্বর শনাক্ত করেছে। এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে।

ঘটনা সম্পর্কে ট্রাফিক বিভাগের ডি এস পি দুলাল দত্ত জানান, পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে গাড়িটি আটকানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময় চালক কর্তব্যরত ট্রাফিক এ এস আইকে বনেটের ওপর তুলে নিয়ে পালিয়ে যায়। গাড়িটির পরিচয় শনাক্ত হয়েছে এবং মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান চলছে।

Releated Posts

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026

Leave a Reply

Scroll to Top