News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি
Image

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা, রাকেশ দেবনাথ এবং বিএসএফ ও টিএসআরের জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযান শেষে উদ্ধার হওয়া গাঁজা এবং আটক অভিযুক্তকে সোনামুড়া থানায় নিয়ে আসা হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওসি তাপস দাস জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তিনি বলেন, এই গাঁজা কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে সোনামুড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top