News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানশ্রীর পাশে সাংসদ রাজীব ভট্টাচার্য, দিলেন আর্থিক সহায়তা
Image

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানশ্রীর পাশে সাংসদ রাজীব ভট্টাচার্য, দিলেন আর্থিক সহায়তা

আগরতলা, ৫ জুলাই: দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রবিবার বাধারঘাটস্থিত বাসভবনে যান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

সাংসদ মানশ্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এসময় তিনি মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও, মানশ্রীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যে একটি আবেদনপত্র পরিবারের হাতে তুলে দেন। দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার জন্যও তিনি পরামর্শ দেন।

এই মানবিক উদ্যোগে মানশ্রীর পরিবার সাংসদ রাজীব ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে মানশ্রীর দ্রুত সুস্থতার জন্য আশীর্বাদ ও প্রার্থনা কামনা করেন।

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top