News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক
Image

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো থেকে প্রায় চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় অটোচালককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকার সংবাদমাধ্যমকে জানান, নিয়মিত নাকা তল্লাশির সময় সন্দেহজনকভাবে একটি ব্যাটারিচালিত অটোকে থামিয়ে তল্লাশি চালানো হয়।  টিআর০৪_ সি _২৮৯৮ নম্বরের অটোটির পেছনের ইঞ্জিন চেম্বারে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২০টি প্যাকেট উদ্ধার করা হয়।

পরে প্যাকেটগুলো খুলে দেখা যায়, সেগুলোর মধ্যে মোট ৪০ কেজি শুকনো গাঁজা রয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই অটোচালককে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, গাঁজার চালান কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর আটক চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য এবং পাচারচক্রের নেটওয়ার্ক সম্পর্কেও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top