News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি
Image

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ৫ জুলাই: সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে রবিবার এক যৌথ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। টি.জি.টি.এ এবং টি.টি.এ-র উদ্যোগে হরিগঙ্গা বসাক রোডে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে কর্মরত সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষায় অংশগ্রহণের বাধ্যবাধকতা প্রত্যাহারের জন্য কেন্দ্র সরকার যেন অবিলম্বে একটি নির্দেশ জারি করে। তাঁদের বক্তব্য, বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মান বজায় রাখতে এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয়।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত প্রবীণ শিক্ষকদের নতুন করে টেট পরীক্ষার আওতায় আনা যুক্তিযুক্ত নয়। তাঁদের দাবি, অভিজ্ঞতাকে যথাযথ মূল্যায়ন করে সিনিয়র শিক্ষকদের এই বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হোক। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, সিনিয়র শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক সমাজের এই দাবির প্রতি কেন্দ্র ও রাজ্য সরকার ইতিবাচক মনোভাব গ্রহণ করবে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top