News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লালজুরি চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি;কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা
Image

লালজুরি চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি;কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা

আগরতলা, ৫ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় সিগারেট বহনকারী একটি গাড়িও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, টিআর-০২-এন-০৭২৬ নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৯৬ বান্ডিল মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সিগারেটের মোট পরিমাণ ৩৯ হাজার ২০০ প্যাকেট।

উদ্ধার হওয়া সিগারেটগুলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১০৬ ধারায় বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সিগারেটের কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাচমারা পিটিএলের কর্মরত লব দে এবং সুদীপ নাথ।

পুলিশ জানিয়েছে, এই চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং সিগারেটের চালান কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

৯ দফা দাবি পূরণে রাজ্যপালের হস্তক্ষেপ চাইল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। বুধবার এনএলএফটি, এটিটিএফ, বিএনসিটি,…

ByByReshmi Debnath Aug 20, 2026

যোগেন্দ্রনগর রেলস্টেশনে ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলা আটক

আগরতলা, ২০ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে প্রায় ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলাকে আটক করেছে…

ByByReshmi Debnath Aug 20, 2026

জিবি হাসপাতাল চুরির ঘটনায় আরও এক অভিযুক্ত আটক, উদ্ধার পাঁচটি মোবাইল

আগরতলা, ২০ আগস্ট: জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে চুরির ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 20, 2026

ডিওয়াইএফআই – এর ১৫ আগস্টের রক্তদান কর্মসূচি নিয়ে বিতর্ক, মানিক সরকার ও সিপিআইএমকে কড়া আক্রমণ রামপ্রসাদ পালের

আগরতলা, ২০ আগস্ট:১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রক্তদান কর্মসূচি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top